প্রতিষ্ঠাবার্ষিকীতে নভোএয়ারের ছাড়
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ ছাড় দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে এই বিমান সংস্থাটি।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অফারটি পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিদে জানানো হয়।
অফারটি পেতে গ্রাহকদের ৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নভোএয়ারের বিক্রয় কেন্দ্র থেকে টিকেট কিনতে হবে।
ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের ট্রাভেল এজেন্সির কর্মকর্তা এবং যাত্রীদের সঙ্গে কেক কেটে এবং নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।
নভোএয়ার ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৪৭ হাজার ৫০০ এর বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ২৫ লাখেরও বেশি যাত্রী সেবা দিয়েছে।
নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম,কক্সবাজার, যশোর,সিলেট,সৈয়দপুর,বরিশাল,রাজশাহী এবং কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
