বাণিজ্য মেলায় ওয়ালটনের গ্রিন টেকনোলজির প্যাভিলিয়ন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি করতে তিন-তলা বিশিষ্ট প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরি করছে ওয়ালটন।
৯ জানুয়ারি থেকে ঢাকার আগারগাঁওয়ে শুরু হতে যাচ্ছে এই মেলা।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাভিলিয়ন নির্মাণে অনুসরণ করা হয়েছে গ্রিন টেকনোলজি মেথড। প্যাভিলিয়নের বাইরে থাকছে সুদৃশ্য মূর্যাল, ৯৮ ইঞ্চির বড় পর্দার এলইডি টিভি। তিনতলা প্যাভিলিয়নের প্রবেশদ্বারের ডিজাইনে থাকছে নান্দনিক টেরা-কোটা।
প্যাভিলিয়নের প্রথম তলায় প্রদর্শন ও বিক্রির জন্য থাকছে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, গ্যাসস্টোভ, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক সুইস-সকেট, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ কয়েক শতাধিক মডেলের বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং হোম অ্যাপ্লায়েন্সেস।
দ্বিতীয় তলায় থাকছে মোবাইল ফোন, ল্যাপটপ, লিফট, কম্প্রেসার, জেনারেটরসহ বিভিন্ন ধরণের ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস। তৃতীয় তলায় স্টোররুম।
বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, প্যাভিলিয়নের বাইরে থাকছে দেশের ইলেকট্রনিক্স শিল্পখাতের পথিকৃৎ এস এম নজরুল ইসলামের মূর্যাল। প্যাভিলিয়নের বাইরের ৯৮ ইঞ্চির এলইডি টিভিতে ওয়ালটনের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
মেলার প্রস্তুতি প্রসঙ্গে ওয়ালটন প্যাভিলিয়ন (নম্বর-২৩) নির্মার দায়িত্বে নিয়োজিত সেলিম রেজা জানান, বাইরের কাঠামোর কাজ শেষ। অভ্যন্তরীণ সাজ-সজ্জার কাজ চলছে।
