আইএফআইসি ব্যাংকে নববর্ষ উদযাপন
নানা আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে বেসরকারি আইএফআইসি ব্যাংক।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ১৪৭টি শাখায় নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে সব আয়োজনে নেতৃত্ব দেন শাখা ব্যবস্থাপকরা।
