২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএবি পুরস্কার পেল আইপিডিসি

আইসিএবি পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 09:56 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

আর্থিক সেবা খাত ক্যাটাগরিতে ‘বেস্ট প্রেজেন্টেড এ্যানুয়াল রিপোর্ট ২০১৭’ এর জন্য তৃতীয় স্থানের পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রথম আর্থিক এই প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আইপিডিসি কর্মকর্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশের-আইসিএবিএবার বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়েছে।

আইসিএবি এবার ১৮তম জাতীয় পুরস্কারের আয়োজন করল।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডিএমডি এবং হেড অব বিজনেস এন্ড ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস, ডিএমডি এবং হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বেনোজীর আহমেদ এবং ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস-এর সিনিয়র ম্যানেজার ফাহমিদা খান উপস্থিত ছিলেন।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম বলেন, ‘আইসিএবি থেকে পুরষ্কার পেয়ে আমরা সম্মানিত ও গর্বিত। আইপিডিসি সবসময় স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে যথাযথ মানের কর্পোরেট গভর্নেন্স বজায় রাখে।”

“আমরা সর্বোচ্চ নৈতিক মান বজায় রেখে গ্রাহক, শেয়ারহোল্ডার, রেগুলেটর এবং অন্যান্য স্টেকহোল্ডারের প্রতি স্বচ্ছতা ও যথাসম্ভব তথ্য সরবরাহ করবো।”