আইসিএবি পুরস্কার পেল প্রিমিয়ার সিমেন্ট
২০১৭ সালের আর্থিক প্রতিবেদনের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশের (আইসিএবি) ১৮তম জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন।
এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ এবং মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি সভাপতি নুরুল ইসলাম চৌধুরী।
