২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইবিএলের এটিএম বুথ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ এবং ড্রপবক্সের উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 07:37 PM

Updated : 08 Apr 2022, 07:31 PM

রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং ফরেন সার্ভিস একাডেমীর অধ্যক্ষ মাসুদ মোহাম্মদ খন্দকার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইবিএল ড্রপবক্স ও এটিএম সেবার উদ্বোধন করেন।

ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাস্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী, ইউরোপ বিষয়ক মহাপরিচালক খোরশেদ খাস্তগির, ইস্টার্ন ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ব্র্যান্ড ও কমিউনিকেশন্স প্রধান জিয়াউল করিম এসময় উপস্থিত ছিলেন।