রংপুর রাইডার্স ও ম্যাগনিটো ডিজিটালের চুক্তি
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং ম্যাগনিটো ডিজিটালের মধ্যে একটি চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী, রংপুর রাইডার্স -এর ডিজিটাল এজেন্সি হিসেবে প্রতিষ্ঠানটির ডিজিটাল মাধ্যমের সকল কার্যক্রম পরিচালনা করবে ম্যাগনিটো ডিজিটাল।
সম্প্রতি এ চুক্তি সই হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে ২০১৯ সালের বিপিএল।
বিজ্ঞপ্তিতে বলঅ হয়, রংপুর রাইডার্স গত বিপিএলে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় এবং এই আসরেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়।
অন্যদিকে ম্যাগনিটো ডিজিটাল বাংলাদেশের প্রথম সারির ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
গুলশানে ম্যাগনিটো ডিজিটাল-এর অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে রংপুর রাইডার্স-এর সিইও ইশতিয়াক সাদেক, অ্যাডভাইসর মেহরাব আলম চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর শানিয়ান তানিম এবং ম্যাগনিটো ডিজিটালের সিইও রিয়াদ হুসেইন, সিএমও আমের খান এবং অ্যাকাউন্ট ম্যানেজার তাশরিফ খালেদ উপস্থিত ছিলেন।
