নভোএয়ার রাজশাহী কিংসের এয়ারলাইন পার্টনার
বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) রাজশাহী কিংসের এয়ারলাইন পার্টনার হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে ২০১৯ সালের বিপিএল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার রাজধানীর একটি হোটেলে নভোএয়ার ও রাজশাহী কিংস এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে নভোএয়ার এর হেড অব মার্কেটিং এন্ড সেলস মেজবাউল ইসলাম ও রাজশাহী কিংসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহী কিংস এর খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, সৌম সরকারসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
