গৃহস্থালি সরঞ্জামাদি বিক্রি বেড়েছে ওয়ালটনের
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে ওয়ালটনের গৃহস্থালি সরঞ্জামাদি (হোম অ্যাপ্লায়েন্স) বিক্রি বেড়েছে।
দেশীয় এই ব্র্যান্ডের রুম হিটার, ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন, ওভেন, ইলেকট্রিক কেটলির বিক্রি গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বেড়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অত্যাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগতমান, বৈচিত্র্যময় ডিজাইন ও কালার, সহজলভ্যতা এবং দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা থাকায় গ্রাহকদের আস্থা অর্জন করেছে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস।
এরমধ্যে রুম হিটার, গীজার, ওভেন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি, হেয়ার ড্রায়ার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, কফি মেকার, ইলেকট্রিক লাঞ্চ বক্স বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, “এবারের শীতে শতাধিক মডেলের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস বাজারে ছাড়া হয়েছে। পণ্য সম্ভারে যুক্ত হয়েছে নতুন মডেল। দামও সকল শ্রেণি-পেশার ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে।”
প্রতিষ্ঠানের প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলী জানান, গত শীত মৌসুমে রুম হিটার, গীজারসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেসের চাহিদা ব্যাপক বেড়ে যায়। বিষয়টি মাথায় রেখে এবার শীতের আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে ওয়ালটন।
৭ হাজার ৯০০ টাকা ও সাড়ে ১২ হাজার টাকা মূল্যের ২টি নতুন মডেলের গীজার বাজারে এনেছে ওয়ালটন।
৯ হাজার টাকা থেকে সাড়ে ১৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ৯ মডেলের মাইক্রোওয়েব ওভেন।
এছাড়া ১০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকায় ওয়াশিং মেশিন, এক হাজার ৪৮০ টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকায় রাইস কুকার পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
