দারাজের ওয়েডিং কার্নিভাল শুরু
বিয়ের মৌসুমে ওয়েডিং কার্নিভালের আয়োজন করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।
রোববার থেকে শুরু হওয়া এই কার্নিভাল চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
কার্নিভাল চলাকালে দারাজ থেকে বিয়ের পণ্য সামগ্রী কেনাকাটায় সর্বোচ্চ ৭৮ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দারাজ বলছে, ওয়েডিং কার্নিভালের প্রধান পাঁচটি আকর্ষণের মধ্যে রয়েছে ডিজাইনারস কালেকশন, বেনারসি পল্লী, ওয়েডিং গিফটস, ওয়েডিং সার্ভিসেস এবং শপিং গাইডলাইন।
“গ্রাহকদের কথা মাথায় রেখে আর রাফিউ, মানাস, জাডা ও বাটারফ্লাই বাই সাগুফতা কালেকশনও রাখা হয়েছে, থাকছে বেনারসি পল্লীর শীর্ষ সেলারদের ট্রেডিশনাল শাড়ির বিশাল কালেকশন।”
এছাড়া বিবাহের উপহার সামগ্রীর সহজ সমাধান হিসেবে গৃহ সরঞ্জাম, হানিমুন প্যাকেজ ছাড়াও ওয়েডিং শপিং গাইডলাইনের মাধ্যমে গ্রাহকরা বিয়ের পোশাক ও সাজগোজ সম্পর্কিত দরকারি সব তথ্য এবং অন্যান্য ওয়েডিং সার্ভিস পাবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দারজ থেকে তিন হাজার টাকার কেনাকাটায় ৫০০ টাকা এবং দেড় হাজার টাকার কেনাকাটায় ২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “ডিসেম্বর মাস বিজয়ের মাসের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানের জন্যেও একটি বিশেষ সময়। তাই দারাজ তাদের প্রিয় গ্রাহকদের জন্য এই কার্নিভাল আয়োজন করেছে।”
