বাসাইলে শাহ্জালাল ব্যাংক
টাঙ্গাইলের বাসাইলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২২তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা। বাসাইল পৌরসভার মেয়র আব্দুল রহিম ও ব্যাংকের টাঙ্গাইল শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কামরুল হাসান চৌধুরী বলেন, শাহ্জালাল ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
“টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাসহ এই অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে আমাদের ব্যাংক বিনিয়োগ করবে । ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশেও উদ্যোক্তাদের পাশে থাকবে ব্যাংক।”
