২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিনর হেলথ ও সুইসকন্টাক্ট চুক্তি

টেলিনর হেলথ এবং সুইসকন্টাক্ট-এর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 08:31 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে সুইসকন্টাক্ট ও টেলিনর হেলথ-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চু্ক্তির ফলে সুইসকন্টাক্ট-এর প্রকল্প-আস্থা-এর আওতায় বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা এবং তথ্য সাধারন জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করবে টেলিনর হেলথ এবং সুইসকন্টাক্ট।

টেলিনর হেলথ-এর মোহাম্মদ মোবায়দুর রহমান (হেড অব বিটুবি, পার্টনারশীপস এন্ড লয়্যালটি) এবং সুইসকন্টাক্ট-এর ফজলে রাজিক (টিম লিডার- আস্থা) নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।