টেকেরহাটে আল-আরাফাহ্ ব্যাংক
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন শাখা চালু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আনোয়ার হোসেন শাখাটি উদ্বোধন করেন।
আনোয়ার হোসেন বলেন, “শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ব্যাংক।”
তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরিয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনের প্রধান মঞ্জুর হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ, রাজৈর পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সী, টেকেরহাট বাজার বণিক সমিতির সভাপতি শিবনাথ সাহা।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ।
