২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজের 'উইন এ ট্রিপ ফর টু' বিয়জী ঘোষণা

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে 'উইন এ ট্রিপ ফর টু' ক্যাম্পেইনের নভেম্বর মাসের বিজয়ী ঘোষনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 05:38 PM

Updated : 08 Apr 2022, 07:30 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করার লক্ষে এ ক্যাম্পে্ইন চালাচ্ছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান মাস্টারকার্ড এবং দারাজ।

পুরস্কার হিসেবে বিজয়ীরা ৩ দিন ২ রাতের সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ পাবেন।

বিজয়ী মাস্টারকার্ড গ্রাহকরা হলেন ব্র্যাক বাংকের গ্রাহক মোহাম্মদ হাসিব কামাল, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদ শাহাদাত হোসেন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এ কে এম ফজলুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।