২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির গ্রাহকদের জাবির হোটেলে ৫০ শতাংশ ছাড়

এখন থেকে যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবির গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 05:31 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

ধন্যবাদ প্রোগ্রামের আওতায় এ অফার নিয়ে আসা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।

সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট বিপ্লব মজুমদার এবং জাবির হোটেল ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার রাকেশ কুনওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে চুক্তি সই করেন।

এসময় বাংলা চলচ্চিত্রের অভিনেতা রিয়াজ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় রবি গ্রাহকরা রুম ভাড়ার ক্ষেত্রে ৫০ শতাংশ এবং খাবারের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন বলে জানায় রবি।