মিরপুরে অফিস খুলেছে বিপ্রপার্টির
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে রাজধানীর মিরপুরে অফিস খুলেছে বিপ্রপার্টি ডটকম।
রোববার মিরপুর সেকশন-৬, ‘এ’ ব্লকের ৩ নম্বর রোডের গ্রিন এভিনিউ পার্কের ৫ম তলায় অফিসটি উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পত্তি ক্রয়-বিক্রয়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে মিরপুরবাসীর জন্য এই আউটলেট চালু করেছে বিপ্রপার্টি। বিপ্রপার্টির প্রধান নির্বাহী মার্ক নসওয়ার্দি এর উদ্বোধন করেন ।
