এসবিএসি ব্যাংকের গ্রাহকরা ইবনে সিনায় ‘ছাড়’ পাবেন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের গ্রাহকরা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ‘বিশেষ ছাড়’ পাবেন।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা ইবনে সিনা হাসপাতালের সবধরনের চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন।
এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং ইবনে সিনা ট্রাস্টের জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং এ এন এম তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান গোলাম নবী, হেড অব আইডি শফিউদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব বিওডি আবু বায়জিদ শেখ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
