২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাভ ডে পালিত

নিজের চেহারা নিয়ে নেতিবাচক চিন্তা না করে নারীদেরকে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছে ইউনিলিভারের কেয়ার ব্রান্ড ডাভ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 09:06 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের ১৯টি স্কুলে সাড়ে তিন হাজার ছাত্রীর অংশগ্রহণে এই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডাভ।

কৃত্রিমভাবে উপস্থাপিত সৌন্দর্য দেখে মেয়েরা যেন অযথা হীনম্মন্যতায় না ভোগে সেই আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছবি ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে তাদেরকে কৃত্রিমভাবে উপস্থাপিত সৌন্দর্যের বিষয়টি তুলে ধরা হয়। নিজেদের সৌন্দর্য নিয়ে নেতিবাচক চিন্তা না করে আত্মবিশ্বাসী হওয়ার বিভিন্ন কৌশল জানানো হয়।