২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার ডিলাররা পাবেন ইবিএলের ব্যাংকিং সুবিধা

বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন রানার অটোমোবাইলের ডিলাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 08:45 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

বুধবার দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত রানা গ্রুপের প্রধান কার্যালয়ে একটি সাপ্লাই চেইন ফাইন্যান্সিং চুক্তিতে সাক্ষর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে রানার অটোমোবাইলস লিমিটেডের সব ডিলাররা ইবিএলের বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।

রানার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা নজরুল ইসলাম, ইস্টার্ন ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, সাপ্লাই চেইন অর্থায়ন বিভাগ প্রধান মোস্তাফিদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।