সিম্ফনির ক্রেতারা পেলেন বাইক, বিমান টিকেট
মোবাইল কোম্পানি সিম্ফোরির ‘মেগা ধামাকা অফার’ চলাকালে হ্যান্ডসেট কিনে হাংক মোটর বাইক ও বিমান টিকেট জিতেছেন ক্রেতারা।
গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রচারাভিযানের স্লোগান হচ্ছে, ‘হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!’
সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ সম্প্রতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রথম সপ্তাহে সারাদেশ থেকে ১২ জন হ্যান্ডসেট কিনে বিমানের টিকেট জিতেছেন।
দ্বিতীয় সপ্তাহে ঢাকার পল্টন থেকে ওমর ফারুক সিম্ফনি ভি১৪০ কিনে কোলকাতার বিমান টিকেট, ধানমন্ডি থেকে মুকুল নামের এক ক্রেতা আই১০ প্লাস কিনে সিঙ্গাপুরের এয়ার টিকেট জিতে নেন।
এছাড়া বগুড়া থেকে মিঠু রহমান আই১০প্লাস, চট্টগ্রাম থেকে জামাল ভি১৩৫ এবং বিল্লাল হোসাইন গাজীপুর থেকে ভি১৪০ স্মার্টফোন কিনে ব্যাংককের এয়ার টিকেট জিতে নেন।
আশুলিয়া থেকে আওলাদ হোসেন জেড১০ হ্যান্ডসেটটি কিনে নেপালের টিকেট জেতেন।
খুলনা থেকে আই৬০ স্মার্টফোন কিনে হাংক মোটরবাইক পান সন্ধ্যা রানী সাহা।
এই ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
