২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসছে শাওমির ‘পোকোফোন এফ১’

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির নতুন হ্যান্ডসেট ব্র্যান্ড পোকোফোন বাজারে ছাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 07:53 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

বৃহস্পতিবার এক ঘোষণায় শাওমি দাবি করেছে,‘পোকোফোন এফ-১’ নামের এই স্মার্টফোনটি নিখুঁত পারফরমেন্সে গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে।

বাংলাদেশের বাজারে কালো ও নীল রঙয়ে এই ফোনটি পাওয়া যাবে ১১ নভেম্বর থেকে।  

শাওমি ইন্ডিয়ার ওভারসিজ এক্সপানশন সাংকেত আগারওয়াল বলেন, “শাওমির পোকোফোন গ্রাহকদের অবিশ্বাস্য অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটিতে কোর ইনোভেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের আগ্রহী করে তুলবে।”

তিনি বলেন, ‘মাস্টার অব স্পিড’ হিসেবে পরিচিতি পাওয়া নতুন এই ফোনটির প্রধান লক্ষ্য সাধ্যের মধ্যে সবার কাছে আকর্ষণীয় স্মার্টফোন পৌঁছে দেওয়া।

“যারা বড় স্ক্রিনে গেম খেলতে পছন্দ করেন এবং অতিরিক্ত গরম হওয়ার দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া যারা বিভিন্ন অ্যাপ্লিকেশনস ব্যবহার করতে চান তাদের জন্য পোকোফোন এফ১ বাজারে আনা হয়েছে।”

‘পোকোফোন এফ১’ ফোনসেটটিতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫, লিকুইডকুল টেকনোলজির কুলিং সিস্টেম এবং চার হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫ ও লিকুইডকুল টেকনোলজির কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা প্রচলিত সিস্টেমের চেয়ে ৩০০ গুণ ফলপ্রসূ। এই প্রযুক্তি ফোনের সিপিইউকে দ্রুত ঠাণ্ডা করে।

ফোনটিতে ৪০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে টানা আট ঘণ্টা গেম খেলা যাবে।

সেলফি জনপ্রিয়তার জন্য পোকোফোন এফ১ ফোনের সামনে থাকছে ২০ মেগাপিক্সেল, যেটাতে সুপার পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমসহ পোকোফোন এফ১ পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়।

১১.১১ সেল ক্যাম্পেইনের আওতায় ১১ নভেম্বর পোকোফোন এফ-১ দারাজ ডটকমের মাধ্যমে কিনলে ৩ হাজার টাকা ছাড় পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শাওমি।

এছাড়া যে কোনো কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে অতিরিক্ত আরও ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

সেক্ষেত্রে ২৪ হাজার ৯৯৯ টাকায় পোকোফোন এফ১ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।