দৈনিক বাংলা মোড়ে শাহ্জালাল ব্যাংকের এটিএম বুথ
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকটির পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ বুথটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের কার্ডধারীরা এটিএম বুথটি থেকে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ এবং এম আখতার হোসেন উপস্থিত ছিলেন।
