পুরস্কার পেল আইএফআইসি ব্যাংক
নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক সিটিব্যাংক এনএ- এর পারফরমেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আইএফআইসি ব্যাংক।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,, স্ট্রেইট থ্রু প্রসেস (এসটিপি) প্রক্রিয়ায় ১০০ শতাংশ পয়েন্ট অর্জন করায় ২০১৭ সালের জন্য এই পুরস্কার পেয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার নয়াপল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ারের কাছে পুরস্কারের স্মারক তুলে দেন সিটিব্যাংক এনএ-এর বাংলাদেশ কার্যালয়ের ডিরেক্টর শামস জামান।
এ সময় দুই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
