২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের নতুন চিফ বিজনেস অফিসার মাহমুদ

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন চিফ বিজনেস অফিসার হয়েছেন মাহমুদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 05:22 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে নবগঠিত বিজনেস বিভাগের প্রধান হিসেবে তার নিয়োগ কার্যকর হয়েছে।

এর আগে তিনি গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই পদে দ্রুত বিকাশমান ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ব্যবসা (বিটুবি) খাতের প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবেন তিনি।