২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুল সম্মেলনে শীর্ষ ১০০ স্টার্টআপে ‘সহকারী ডটকম’

তুরস্কের ইস্তাম্বুলে একটি সম্মেলনে শীর্ষস্থানীয় ১০০টি স্টার্টআপের মধ্যে স্থান করে নিয়েছে খণ্ডকালীন কাজের সুযোগ সৃষ্টিকারী বাংলাদেশি স্টার্টআপ ‘সহকারী ডটকম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 09:34 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ অক্টোবর থেকে তিনদিনের ‘স্টার্টআপ ইস্তাম্বুল সম্মেলনে’ ১৪০টি দেশের ৯৩ হাজার ২০০ জন আবেদনকারীর মধ্যে থেকে শীর্ষ ১০০টি স্টার্টআপ নির্বাচন করা হয়।

সহকারী ডটকমের পরিচালক হাফিজুর রহমান ওই সম্মেলনে অংশ নিয়ে তাদের স্টার্টআপটি উপস্থাপন করেন।

সহকারী ডটকম বাংলাদেশের প্রথম ‘গিগ-ইকোনমি স্টার্টআপ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে পরিচালক হাফিজ বলেন, “সহকারী ডটকমের মাধ্যমে বাংলাদেশে কাজ করার পদ্ধতি পরিবর্তন করার জন্য কাজ করছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার মাধ্যমে দক্ষ কর্মীরা সরাসরি বিভিন্ন পার্টটাইম কাজ অথবা অন্যান্য কাজের জন্য নিযুক্ত হতে পারবেন।”

এ সেবাটি ব্যবহার করতে ব্যবহারকারীরা সহকারী ডটকম (www.shohokari.com) ওয়েবসাইটে অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কাজ করাতে পারবেন বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।