২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায়

সুপরিসর ভবনে স্থানান্তর হয়েছে বেসরকারি  শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 06:15 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

প্রতিষ্ঠানটির নতুন ঠিকানা ১/সি, রাজউক এভিনিউ, দৈনিক বাংলা মোড়, মতিঝিল।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ২৮ অক্টোবর এই স্থানান্তরিত নতুন শাখাটির উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম সভাপত্বি করেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মতিঝিল শাখা ২০০৭ সালের ২২ আগস্ট কার্যক্রম শুরু করেছিল।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, আব্দুল আজিজ ও  ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন প্রধান মো. সামছুদ্দোহা, কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার, মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. এনামুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।