২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এসবিএসির স্কুল ব্যাংকিং কনফারেন্স

স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী করে ব্যাংকিং সেবার আওতায় আনতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

সম্প্রতি ব্যাংকের সাতক্ষীরা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের উদ্বধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহম্মেদ।

সম্মেলনে ২৬টি ব্যাংক ও ২৬ স্কুলের ১৩০ শিক্ষার্থী অংশ নেন। স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় ব্যাংকের ৬৪ অনলাইন শাখায় স্কুলগামী ছাত্রছাত্রীদের বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার উপ-পরিচালক  মো. মাসুম বিল্লাহ, এসবিএসি ব্যাংকের ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ, ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. সহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।