২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৬৯তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 08:10 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন।

সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শাহজালাল ইসলামী ব্যাংক।  

সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মো. গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, মো. তৌহিদুর রহমান, এ. কে. আজাদ, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, খোরশেদ আলম খান, স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।