২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিআই মটরসের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

ইয়ামাহা মটর সাইকেলের ডিলারদের বিশেষ সহায়তা দিতে এসিআই মটরস লিমিটেডের সঙ্গে একটি ‘সাপ্লাই চেইন অর্থায়ন চুক্তি’ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 05:48 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংকের অনলাইন সাপ্লাই চেইন ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে স্টক উত্তোলনের জন্য ইয়ামাহা মটর সাইকেলের ডিলাররা সহজে এবং দ্রুত অর্থায়ন সুবিধা পাবেন এবং কর্পোরেটদের জন্য তাৎক্ষণিক পেমেন্ট সমাধানও পাওয়া যাবে।

ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ এবং এসিআই মটরস লিমিটেডের প্রধান নির্বাহী এফ এইচ আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ইবিএল রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রধান এম মোস্তাফিদুজ্জামান, এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক (অর্থ ও পরিকল্পনা) প্রদীপ কর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।