২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা’ শুরু সোমবার

বাইকারদের অংশগ্রহণে তিন দিনের ‘ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা’ শুরু হচ্ছে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 09:28 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

মঙ্গলবার বাংলাদেশে ইয়ামাহার পরিবেশক এসিআই মোটরস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে ফিয়েস্তার নানা আয়োজন।

গত ২৬ মার্চ ইয়ামাহা আয়োজিত ‘স্বাধীনতার শপথ’ ইভেন্টে যারা অংশ নিয়েছিলেন, ফিয়েস্তায় তাদের সার্টিফিকেট বিতরণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ওই ইভেন্ট ১২৫৭টি মোটর সাইকেল দিয়ে সর্ববৃহৎ লোগো তৈরীর মাধ্যমে ইয়ামাহা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

ওই আয়োজনের সনদ বিতরণের পাশাপাশি টেস্ট-রাইড, জিমখানা, ডি জে ও কনসার্টসহ বিভিন্ন আয়োজন এবারের ফিয়েস্তায় থাকবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, আয়োজনে ইয়ামাহা রাইডার ক্লাব, দেশি বাইকার ডটকম ও বাইক বিডির স্টলের পাশাপাশি বাইকার ক্যাফে, ইয়ামাহার মোটর সাইকেলের ডিসপ্লে ও ফটো বুথ থাকবে।