বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির সুবর্ণ জয়ন্তী পালন
রাজধানীর একটি হোটেলে শনিবার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করেছে বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি (বিএএএস)।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্পিকার তার বক্তব্যে জাপানকে ধন্যবাদ জানান এওটিএসের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে জাপানের আধুনিক পদ্ধতির জন্য।
তিনি বলেন, এর ফলে হাজার হাজার বাংলাদেশের নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠান সাফল্য ও উন্নয়ন লাভ করেছে। তিনি সোসাইটির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও এওটিএসের প্রেসিডেন্ট শিনওয়া কুয়ায়ামা।
