২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপারব্র্যান্ডস’ হলো এসিআইয়ের পিওর সল্ট ও অ্যারোসল 

আগামী দুই বছরের জন্য এসিআই পিওর সল্ট ও এসিআই অ্যারোসলকে ‘সুপারব্র্যান্ডস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2018, 08:30 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

সম্প্রতি ঢাকা র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সুপারব্র্যান্ডস আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা আসে বলে এসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে এসিআইয়ের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (কনজ্যুমার ব্র্যান্ডস) সৈয়দ আলমগীর।

এসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, “ভোক্তাদের আস্থা, পণ্য নির্বাচনে ভোক্তাদের অগ্রাধিকার, ব্র্যান্ডের গুণগত মান ধরে রাখার ধারাবাহিক প্রতিশ্রুতি, ব্র্যান্ডের ঐতিহ্য ইত্যাদি বৈশিষ্টসমূহের প্রেক্ষিতে সুপারব্র্যান্ডস স্বীকৃতি প্রদান করা হয়।”

গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডসের শাখা রয়েছে ৮৮টি দেশে।