২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামাহার ‘রেভস্টার মিট’ অনুষ্ঠিত

ইয়ামাহা মোটরসাইকেলের স্থানীয় ডিলারদের নিয়ে ‘রেভস্টার মিট’ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 07:57 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

মঙ্গলবার সারা দেশ থেকে নির্বাচিত ডিলাররা এই সম্মেলনে অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইয়ামাহার ডিলারদের সার্বিক সাফল্যের উপর ভিত্তি করে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস- প্রতিটি ক্ষেত্রেই উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে ডিলারদের প্রতি আহবান জানানো হয় এ অনুষ্ঠানে।

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক এসিআই মটরস।

ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ ও জান্নাতুল ফেরদৌস পিয়া, এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।