শাহজালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৫২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, মোঃ তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ভাইস-চেয়ারম্যান গোলাম কুদ্দুছ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
