২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু

রাজধানীর দক্ষিণখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 08:27 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

সোমবার দক্ষিণখানের শাহ কবির মাজার রোডে এ কেন্দ্রের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব উল আলম।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মাহবুব আলম।

এ সময় অন্যদের মধ্যে ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান, সমাজ সেবক রবিউল ইসলাম রবি, খাদিজা আক্তার ও ব্যাংকের এজেন্ট আব্দুর রহমান উপস্থিত ছিলেন।