২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিএফসি-ইস্টার্ন ব্যাংক অর্থায়ন চুক্তি

দেশের বেসরকারি খাতকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের (আইডিবি) সদস্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) অর্থায়ন চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 09:12 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

রোববার রাজধানীর আইডিবি ভবনে আইডিবির নতুন আঞ্চলিক হাবের উদ্বোধন অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিতিতে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং আইটিএফসির প্রধান নির্বাহী প্রকৌশলী হ্যানি সালেম সনবল চুক্তিতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বিশেষ অবদান রাখবে এবং ইস্টার্ন ব্যাংকের গ্রাহকরা স্বল্প খরচে কারবারি তহবিল লাভের বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ট্রেড উন্নয়নের লক্ষ্য নিয়ে আইটিএফসি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংস্থাটি সারা বিশ্বের আর্থসামাজিক উন্নয়নে কার্যক্রম শুরু করে।