দ্বিতীয়বারের মত ‘সুপার ব্র্যান্ডস’ স্বীকৃতি পেল ইবিএল
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কালের জন্য বাংলাদেশের সুপার ব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এম খোরশেদ আনোয়ার ব্যাংকের পক্ষে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ প্রদত্ত সম্মাননা ট্রফি গ্রহণ করেন।
এর আগে ২০০৯-২০১১ সাল মেয়াদেও প্রতিষ্ঠানটি সুপার ব্র্যান্ডস নির্বাচিত হয়েছিল।
