২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির গল্প: কোরবানির মাংসের বাজার

ঈদের দিন দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে বসে কোরবানির মাংসের অস্থায়ী বাজার। নিম্ন আয়ের অনেকেই বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা মাংস বিক্রির জন্য হাজির হন এসব বাজারে। সাধারণ মানুষের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা এ মাংসের বড় ক্রেতা।

মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 07:39 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

Image
কোরবানির মাংসের এই অস্থায়ী বাজারের অধিকাংশ বিক্রেতা নিম্ন আয়ের মানুষ। ঈদের দিন দুপুর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহের বিক্রির জন্য নিয়ে আসেন বাজারে। ছবিটি বনশ্রী থেকে তোলা
Image
কোরবানির পশু জবাইয়ের পর কেটেকুটে দিয়ে কসাইরা যে মাংস পান, তাও বিক্রি করা হয় এই বাজারে।
Image
বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা মাংস নিম্ন আয়ের মানুষেরা বিক্রি করছে প্রতিকেজি ২০০ থেকে ৪০০ টাকায়
Image
ওজন আর ভাগ করে- দুইভাবেই বিক্রি হয় কোরবানির পশুর মাংস।
Image
কোরবানির মাংস হাতবদল হয় দুই দফা; প্রথমে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে কম দামে কিনে নেন কিছু মৌসুমি ব্যবসায়ী, পরে তারা বাড়তি লাভে তা বিক্রি করেন সাধারণ ক্রেতা ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের কাছে।
Image
খিলগাঁও রেইলগেটে জমজমাট কোরবানির মাংসের অস্থায়ী বাজার।
Image
অস্থায়ী বাজারে নিম্ন আয়ের মানুষ ছাড়াও পেশাদার কসাইরাও মাংস বিক্রি করেন।
Image
অস্থায়ী বাজারে নিম্ন আয়ের মানুষ ছাড়াও পেশাদার কসাইরাও মাংস বিক্রি করেন।