২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের ‘শরীআহ সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 08:06 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সম্প্রতি ব্যাংকের খুলনা জোন অফিসে এই সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

এছাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামছুল হুদা, ব্যাংকের খুলনা জোন প্রধান মো.মাকসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল আজম, ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান ও শেখ আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।