আইপিডিসি ফাইন্যান্স ও ওমেগা এক্সিমের মধ্যে চুক্তি
দেশে প্রথমবারের মত ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ওমেগা এক্সিম লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম এবং ওমেগা এক্সিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাশরুর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান ডি শামস, হেড অব আইটি অ্যান্ড বিজনেস ট্রান্সফরমেশন আলেয়া আর ইকবাল, ওমেগা এক্সিম লিমিটেডের ডিরেক্টর রেজওয়ান আলীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
