‘লন্ডন কলিং উইথ মাস্টারকার্ড’ ক্যাম্পেইনের সমাপ্তি
রোজার মাস ঘিরে চলা মাস্টারকার্ডের ‘লন্ডন কলিং উইথ মাস্টারকার্ড’ ক্যাম্পেইনের সমাপ্তি হল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে।
গত ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে সবচেয়ে বেশিবার মাস্টার কার্ড ব্যবহার করে পণ্য ও সেবা কিনে এ ক্যাম্পেইনের ‘গ্র্যান্ড প্রাইজ’ হিসেবে লন্ডন ভ্রমণের সুযোগ পেয়েছেন শিরীন-মুনীর দম্পতি।
সম্প্রতি ঢাকার লেকশোর হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বলে মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আহমেদ জামাল অনুষ্ঠানে বলেন, মাস্টারকার্ড ও তার অংশীদার ব্যাংকগুলোর এই ধরনের ক্যাম্পেইন দেশে ইলেক্ট্রনিক পেমেন্টের পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধি করবে।
এ ক্যাম্পেইনে একশর বেশি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ ছিল, যার মধ্যে ছিল বড় স্ক্রিনের টিভি, এয়ার কন্ডিশনার, আইফোন ৮, আই প্যাড, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, হাত ঘড়ি, ডিনার কুপন এবং গিফট ভাউচার।
মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে ওই দুই মাসে রিটেইল ও অনলাইনে ১০০০ টাকার বেশি কেনাকাটা করলে কার্ড ব্যবহারকারীরা পয়েন্টস পেয়েছেন। এর ভিত্তিতেই দেওয়া হয়েছে পুরস্কার।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ইলেক্ট্রনিক পেমেন্টের হার বৃদ্ধি করাই ছিল তাদের এ ক্যাম্পেইনের লক্ষ্য।
এবি ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স এই ক্যাম্পেইনে মাস্টারকার্ডের সঙ্গে ছিল।
