২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2018, 12:57 AM

Updated : 08 Apr 2022, 06:43 PM

গত শুক্রবার কুমিল্লার বার্ড মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালের অর্ধ বার্ষিকে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। এ অর্জন বৈশ্বিক পরিমন্ডলে এ বার্তা আবারও নিশ্চিত করেছে যে, ইসলামী ব্যাংকিং একটি টেকসই ব্যবস্থা।

এ অর্জনে কুমিল্লা জোনের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বছরের বাকী সময়ে এ ধারাকে আরো বেগবান করতে হবে।

কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া,  কুমিল্লা শাখাপ্রধান ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মো. সিদ্দিকুর রহমান, কুমিল্লা জোনের শাখা প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।