২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা ভ্রমণে নভোএয়ারের ১৬ হাজার টাকার প্যাকেজ

সর্বনিম্ন ১৬ হাজার ৮৮৮ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতা ভ্রমণের আকর্ষনীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 09:09 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, যাত্রীদের এই সুবিধা দিতে ইতোমধ্যেই কলকাতার চারটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি হয়েছে।

কলকাতার দি ওবেরয় গ্র্যান্ড, নভোটেল হোটেল, দি পিয়ারল্যাস ইন এবং হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, হোটেলে দুই রাত-তিনদিন থাকার সুবিধাসহ বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধাও রয়েছে এই প্যাকেজে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণকারীদের সুবিধার্থে দেশের ১৮টি বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।

ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে  ভ্রমণ করতে পারবেন।

এছাড়া সর্বনিম্ন ৯ হাজার ৭৭৭ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজও রয়েছে নভোএয়ারের।