শাহজালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৪৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মো. সানাউল্লাহ সাহিদ ও মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
