চট্টগ্রামে ওয়াকার ফুটওয়্যারের শোরুম
চট্টগ্রামে আরএফএল গ্রুপের ব্রান্ড ওয়াকার ফুটওয়্যারের একটি শোরুম চালু হয়েছে।
সোমবার আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার নগরীর হালিশহরে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুমটি উদ্বোধন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোরুমে বিভিন্ন ডিজাইনের সব বয়সীদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা ও ফ্যাশন এক্সেসরিজ রয়েছে।
আর এন পাল বলেন, “ওয়াকার ফুটওয়্যারের অন্যতম বৈশিষ্ট্য হল সব বয়সীদের জন্য সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে জুতা উৎপাদন করা। আমরা নারী-পুরুষ ও শিশুদের রুচি অনুযায়ী নতুন নতুন ডিজাইনের জুতা উপহার দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
অন্যদের মধ্যে ওয়াকার ফুটওয়্যারের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
