রেডিও ফুর্তিতে এপেক্সের মাসব্যাপী আয়োজন
এপেক্সের সৌজন্যে প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করেছে রেডিও ফুর্তি।
এপেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আয়োজন নিয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নোত্তর পর্বের সবচেয়ে মজাদার উত্তরদাতাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পুরস্কার হিসাবে এপেক্সের পক্ষ থেকে দেওয়া হবে এক হাজার টাকার গিফট ভাউচার।
“প্রতিদিন তিন জন করে বিজয়ী ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতা পুরো রমজান মাসব্যাপী চলবে।”
সম্প্রতি এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম দশ দিনের বিজয়ীদের যমুনা ফিউচার পার্কে এপেক্সের আউটলেটে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের হাতে পুরস্কার হিসেবে গিফট ভাউচার তুলে দেওয়া হয়।
