২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিশন পণ্য কিনে রাশিয়া যাচ্ছেন ৩০ জন

ভিশন ইলেকট্রনিক্সের পণ্য কিনে রাশিয়া ভ্রমণের সুযোগ পেয়েছেন ৩০ জন ক্রেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 05:48 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের এই ৩০ জনের হাতে রাশিয়া ভ্রমণের কাগজপত্র তুলে দেন ভিশন ইলেকট্রনিক্সের  মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ‘ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ, ঘুরে আসুন রাশিয়ায়’ ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন এই ৩০ জন। তাদের ১২ জন পেয়েছেন রাশিয়ায় যাওয়া-আসা এবং সেখানে সাত দিন থাকার খরচ। আর ১৮ জন পেয়েছেন রাশিয়ায় যাওয়া-আসার বিমান টিকেট।

আগামী জুলাই পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে এবং সবার জন্য তাতে অংশগ্রহণের সুযোগ থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

মাহবুবুল ওয়াহিদ অনুষ্ঠানে বলেন, “বিশ্বকাপকে কেন্দ্র করে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কেনার হিড়িক পড়ে যায়। গুণগত মান ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।”  

টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইন্ফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন, ফ্যানসহ নানা ধরনের হোম অ্যাপলায়েন্স পণ্য রয়েছে ভিশনের।

ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের আওতায় রাশিয়া ভ্রমণ ছাড়াও ক্রেতাদের জন্য নগদ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে।

“এছাড়া ফুটবল উন্মাদনায় ক্রেতাদের মাতিয়ে তুলতে পুরস্কার হিসেবে রয়েছে প্রিয় দলের জার্সি, টি-শার্ট ও ফুটবল।”

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব অপারেশন নূর আলম, মাহাবুবুর রহমান এবং রাশেদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।