স্যামসাং জে সিরিজে ক্যাশব্যাক অফার রবির
স্যামসাং জে সিরিজ ফোরজি ডিভাইস কিনলে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা।
রবি আজিয়াটা লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে তিন বছরে সমান ভাগে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। ডিভাইসগুলো কেনার সময় গ্রাহকরা বার্ষিক কী পরিমাণ ডেটা ব্যবহার করবেন তা জানালে সেই অনুযায়ী ক্যাশব্যাক নির্ধারিত হবে।
ক্যাশব্যাক অফারের টাকা দেশের যে কোনো এয়ারটেল অথবা রবি সেবার আউটলেট থেকে সংগ্রহ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রবি আজিয়াটা লিমিটেড বলছে, দেশের পাঁচ হাজার তিনশটির বেশি সাইটের ৪.৫জি নেটওয়ার্কে যোগদানে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার হবে এটি।
