২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বেসামরিক বিমান পরিবহন সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 06:01 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল ফিতরে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে তারা।

এসব রুটে ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ২টি করে ফ্লাইট চলবে।

এখন প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

এছাড়া বিমান পরিবহন সংস্থাটি চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।