২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে আলোচনা ও ইফতার অনুষ্ঠান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 05:26 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

মঙ্গলবার আইবিবিএলের ঢাকারর লোকাল অফিস কর্পোরেট শাখার উদ্যোগে এই আয়োজন করা হয় বলে ব্যাংকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মাদ মানজুরে ইলাহী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও তাহের আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।